মালদা

মহানন্দা নদী থেকে উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ

মঙ্গল এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয় মহানন্দা নদী থেকে। দেহ উদ্ধার হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার দক্ষিন বালুচর এলাকায় ।

            জানা যায়, মঙ্গলবার সকালে দক্ষিন বালুচর এলাকার এক বাসিন্দা ওই মৃতদেহটি নদীতে দেখতে পায়। মৃতদেহটি নদীর কচুরীপানা দিয়ে ঢাকা রয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌছায় ইংলিশ বাজার থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর ওই ব্যাক্তির কোন পরিচয় জানা যায়নি। তবে কি কারনে এই মৃত্যু তার তদন্ত করছে পুলিশ।